দেশে প্রথমবারের মতো টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু

দেশে প্রথমবারের মতো টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু

৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী প্রায় ৫ কোটি শিশুকে দেওয়া হবে টিকা

স্বদেশ24.কম

ঢাকা: দেশে প্রথমবারের মতো শুরু হলো টাইফয়েড টিকাদান কর্মসূচি। রবিবার (১২ অক্টোবর) সকাল থেকে দেশব্যাপী এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম। রাজধানীর আজিমপুরে স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে তিনি শিশুদের টিকা প্রদান কার্যক্রমের সূচনা করেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এই কর্মসূচির আওতায় ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী প্রায় ৪ কোটি ৯০ লাখ শিশু কে সম্পূর্ণ বিনামূল্যে টাইফয়েড টিকা দেওয়া হবে। টিকাদান কার্যক্রম চলবে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত।

স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম বলেন,“টাইফয়েড একটি প্রতিরোধযোগ্য রোগ। এই টিকাদান কর্মসূচির মাধ্যমে দেশের লাখো শিশু এই মারাত্মক রোগের ঝুঁকি থেকে সুরক্ষিত থাকবে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, টিকা পেতে জন্মসনদ থাকা বাধ্যতামূলক নয়।

শিশুদের স্থানীয় টিকাদান কেন্দ্র, বিদ্যালয় ও নির্ধারিত স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গিয়ে টিকা দেওয়া যাবে। বিশেষজ্ঞদের মতে, এই টিকা শিশুদের দীর্ঘমেয়াদি সুরক্ষা দেবে এবং দেশের সার্বিক জনস্বাস্থ্য উন্নয়নে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *