নিজস্ব প্রতিবেদক │ বরিশাল
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল বিভাগের ২১টি আসনে বিএনপি দলীয় মনোনয়ন প্রায় চূড়ান্ত করেছে। এ বিভাগের বেশিরভাগ আসনে অভিজ্ঞ রাজনীতিকদের পাশাপাশি তরুণ ও নতুন মুখকেও মনোনয়ন দিয়েছে দলটি। সূত্রমতে, ১৬টি আসনে কেন্দ্রীয় অনুমোদন পাওয়া গেছে, বাকি কয়েকটি আসনে শরীকদের জন্য ছেড়ে দেয়া হতে পারে এবং অন্যান্য গুলোর চূড়ান্ত সিদ্ধান্তের প্রক্রিয়া চলছে।
বরিশাল জেলা
বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে জহির উদ্দিন স্বপনকে মনোনয়ন দিয়েছে বিএনপি। বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে সাবেক সাংগঠনিক সম্পাদক সরদার সরফুদ্দিন আহমেদ (সান্টু) পেয়েছেন দলীয় টিকিট।
বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে কাউকে মানানোর দেওয়া হয়নি তবে প্রার্থী নির্ধারণে এখনো দ্বিধাবিভক্ত মত রয়েছে—বেগম সেলিমা রহমান ও জয়নুল আবেদীনের মধ্যে থেকে চূড়ান্ত ঘোষণা আসবে বলে জানা গেছে।
বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) আসনে রাজীব আহসান এবং বরিশাল-৫ (সদর) আসনে কেন্দ্রীয় নেতা মো. মজিবর রহমান সরোয়ারকে চূড়ান্ত প্রার্থী হিসেবে ধরা হচ্ছে।
বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে আবুল হোসেন খান মনোনয়ন পেয়েছেন বলে নিশ্চিত সূত্র জানিয়েছে।
ঝালকাঠি জেলা
ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনটিতে কাউকে মনোনয়ন দেওয়া হয়নি।
ঝালকাঠি-২ (নলছিটি-ঝালকাঠি সদর) আসনে ইসরাত সুলতানা ইলেন ভুট্টোর নাম চূড়ান্ত হয়েছে বলে জানা গেছে।
পিরোজপুর জেলা
পিরোজপুর-১ (সদর-নাজিরপুর) আসনে কাউকে মানানো দেওয়া হয়নি, পিরোজপুর-২ (ভাণ্ডারিয়া-কাউখালী-স্বরূপকাঠি) আসনে আহমেদ সোহেল মঞ্জুর এবং পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে মো. রুহুল আমিন দুলাল মনোনয়ন পেয়েছেন।
বরগুনা জেলা
বরগুনা-১ (সদর-আমতলী-তালতলী) আসনে নজরুল ইসলাম মোল্লা এবং বরগুনা-২ (বামনা-বেতাগী-পাথরঘাটা) আসনে নুরুল ইসলাম মনি মনোনয়ন পেয়েছেন।
ভোলা জেলা
ভোলা-১ (সদর) আসনে গোলাম নবী আলমগীর।
ভোলা-২ (বোরহানউদ্দিন-দৌলতখান) আসনে সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহীম পুনরায় মনোনয়ন পেয়েছেন।
ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনে দলের স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ চূড়ান্ত প্রার্থী।
ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনে মোঃ নুরুল ইসলাম নয়ন।
পটুয়াখালী জেলা
পটুয়াখালী-১ (সদর-দুমকি-মির্জাগঞ্জ) আসনে সাবেক বিমানবাহিনীর প্রধান ও বিএনপি নেতা এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীকে গ্রিন সিগন্যাল দিয়েছে দল।
পটুয়াখালী-২ (বাউফল) আসনে কাউকে মানায় দেওয়া হয়নি। পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনে কাউকে মনোনয়ন দেওয়া হয়নি তবে হাসান মামুন সম্ভাব্য প্রার্থী হিসেবে রয়েছেন।
পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে এ বি এম মোশাররফ হোসেনকে মনোনয়ন দেওয়া হয়েছে।
বরিশাল বিভাগের ২১টি আসনের মধ্যে বিএনপি ১৬টি আসনে প্রার্থী নির্ধারণ করেছে। অভিজ্ঞ নেতাদের পাশাপাশি স্থানীয় পর্যায়ের নতুন নেতৃত্বকেও প্রাধান্য দিয়েছে দলটি। দলীয় সূত্র জানিয়েছে, বাকি আসনগুলোতে শরিকদের সাথে আলোচনার মাধ্যমে আগামী সপ্তাহের মধ্যেই মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন হবে।
কেন্দ্রীয় নীতিনির্ধারকদের মতে, এ অঞ্চলটি দক্ষিণাঞ্চলে বিএনপির ঐতিহ্যবাহী শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত, তাই প্রার্থী বাছাইয়ে এখানে “অভিজ্ঞতা ও জনগ্রহণযোগ্যতা”কে মূল বিবেচনায় রাখা হয়েছে।