ঢাকার ২০ টি আসনে বিএনপির প্রার্থী হলেন যারা

নিজস্ব প্রতিবেদক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঢাকার ২০ টি আসনের মধ্য থেকে ১৩ টি আসনের প্রার্থীদের নাম চূড়ান্ত করেছে। ধারণা করা হচ্ছে বাকি সাতটি আসনে শক্তিশালী শরিক দলের জন্য ছেড়ে দেয়া হবে। আজকে ৩ নভেম্বর ২০২৫ তারিখে বিএনপির দলীয় কেন্দ্রীয় দফতর থেকে ৩০০ আসনের মধ্যে ২৩২ আসনে প্রার্থী মনোনয়নের নাম ঘোষণা করা হয় ।

নিচে ঢাকার ২০টি আসনের আসনভিত্তিক মনোনীত প্রার্থীদের নাম দেওয়া হলো—

ঢাকা জেলার আসনভিত্তিক বিএনপির মনোনীত প্রার্থী তালিকা

আসন নংএলাকামনোনীত প্রার্থী
ঢাকা-১দোহার ও নবাবগঞ্জ উপজেলাখন্দকার আবু আশফাক
ঢাকা-২নবাবগঞ্জ ও সাভারের কিছু ইউনিয়নআমান উল্লাহ আমান
ঢাকা-৩কেরানীগঞ্জ উপজেলাগণেশ চন্দ্র রায়
ঢাকা-৪ঢাকা দক্ষিণ সিটি (ওয়ার্ড ৪৭, ৪৯, ৫১, ৫৩, ৫৫, ৬১)তানভীর আহমেদ রবিন
ঢাকা-৫ঢাকা দক্ষিণ সিটি (ওয়ার্ড ৪৮, ৫০, ৫২, ৫৪, ৫৬)নবি উল্লাহ নবি
ঢাকা-৬ঢাকা দক্ষিণ সিটি (ওয়ার্ড ৬৪–৬৮, কদমতলী)ইসরাক হোসেন
ঢাকা-৭ঢাকা দক্ষিণ সিটি (ওয়ার্ড ২২–৪০, কোতোয়ালি, সূত্রাপুর)নাম ঘোষণা হয়নি
ঢাকা-৮ঢাকা দক্ষিণ সিটি (ওয়ার্ড ৭–২১, মতিঝিল, পল্টন, শাহবাগ, রমনা)মির্জা আব্বাস
ঢাকা-৯ঢাকা দক্ষিণ সিটি (ওয়ার্ড ১–২২ ও ৭৫)নাম ঘোষিত হয়নি
ঢাকা-১০ধানমন্ডি, নিউমার্কেট, কলাবাগান, হাজারীবাগনাম ঘোষণা হয়নি
ঢাকা-১১ঢাকা উত্তর সিটি (ওয়ার্ড ২১–৪২; বাড্ডা, রামপুরা, বনশ্রী)এম এ কাইয়ুম
ঢাকা-১২তেজগাঁও শিল্পাঞ্চল, হাতিরঝিল, তেজগাঁওসাইফুল ইসলাম নীরব
ঢাকা-১৩মোহাম্মদপুর, আদাবর, শেরেবাংলা নগরনাম ঘোষণা হয়নি
ঢাকা-১৪মিরপুর, শাহ আলী, দারুস সালামসানজিদা ইসলাম তুলি
ঢাকা-১৫মিরপুর ১৪ ও ১৬ এলাকামো. শফিকুল ইসলাম খান
ঢাকা-১৬রূপনগর, পল্লবী, মিরপুর-১২ এলাকাআমিনুল হক
ঢাকা-১৭উত্তরা ও ক্যান্টনমেন্ট এলাকানাম ঘোষণা হয়নি
ঢাকা-১৮বিমানবন্দর, ভাটারা, কাওলা, উত্তরা (কিছু ওয়ার্ড)নাম ঘোষণা হয়নি
ঢাকা-১৯সাভার উপজেলা ও পৌরসভাডা. দেওয়ান মো. সালাহউদ্দিন
ঢাকা-২০ধামরাই উপজেলানাম ঘোষণা হয়নি

রাজনৈতিক বিশ্লেষণ

দলীয় সূত্র জানিয়েছে, ঢাকার এই ২০ আসনের মধ্যে থেকে ১৩ টি আসনে অভিজ্ঞ রাজনীতিকদের পাশাপাশি তরুণ নেতৃত্বকে জায়গা দিয়ে সাংগঠনিকভাবে নতুন ভারসাম্য আনার চেষ্টা করেছে বিএনপি। ধারণা করা হচ্ছে বাকি আছেন গুলো শরিক দলের জন্য ছেড়ে দেয়া হবে। আসন্ন নির্বাচনে রাজধানী ও আশপাশের অঞ্চলে দলের অবস্থান শক্ত করতে মনোনীত প্রার্থীদের মাঠপর্যায়ে কার্যক্রম জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।

দলীয় হাইকমান্ড বলছে, এই মনোনয়ন তালিকা অন্তর্বর্তীকালীনভাবে চূড়ান্ত, এবং প্রয়োজনে রাজনৈতিক পরিস্থিতি অনুযায়ী সামান্য পরিবর্তন আনা হতে পারে।

সূত্র: বিএনপি কেন্দ্রীয় দফতরের প্রকাশিত তালিকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *