বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটি (BSC) দেশের ৯টি সরকারি ব্যাংক ও ২টি আর্থিক প্রতিষ্ঠানে “সিনিয়র অফিসার (সাধারণ)” পদে মোট ১,০১৭ জন নিয়োগের জন্য একটি বিশদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গতকাল (৭ অক্টোবর ২০২৫) প্রকাশিত এই বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীরা বাংলাদেশ ব্যাংকের নিয়োগ ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।
🔶 পদসংখ্যা ও ব্যাংকের তালিকা
বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তি অনুযায়ী, অংশগ্রহণকারী ৯টি ব্যাংক ও ২টি আর্থিক প্রতিষ্ঠানে মোট ১,০১৭টি পদ খালি রয়েছে। এর মধ্যে—
- সোনালী ব্যাংক পিএলসি: ১১৮টি
- কর্মসংস্থান ব্যাংক: ১৮টি
- অগ্রণী ব্যাংক পিএলসি: ২০০টি
- রূপালী ব্যাংক পিএলসি: ৭৪টি
- বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি: ২১টি
- বাংলাদেশ কৃষি ব্যাংক: ৩৯৮টি
- রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকুব): ০৬টি
- প্রবাসী কল্যাণ ব্যাংক: ৩৭
- পল্লী সঞ্চয় ব্যাংক: ১১৪
- বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন: ১৫টি
- ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ: ১৫
🔶 বেতন কাঠামো
জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী “সিনিয়র অফিসার (সাধারণ)” পদে বেতন ধরা হয়েছে ২২,০০০-৫৩,০৬০ টাকা। পাশাপাশি অন্যান্য ভাতা ও সরকারি সুবিধাও প্রাপ্য থাকবে।
🔶 শিক্ষাগত যোগ্যতা
আবেদনের জন্য প্রার্থীকে—
1. স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
2. কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়।
3. প্রার্থীর ন্যূনতম ফলাফল থাকতে হবে—এসএসসি ও এইচএসসি পর্যায়ে GPA ৩.০০ বা সমমান,অনার্স ও মাস্টার্সে CGPA ২.২৫ বা তদূর্ধ্ব।
🔶 বয়সসীমা
১ জুলাই ২০২৫ তারিখে প্রার্থীর বয়সসীমা সর্বনিম্ন ২১ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর।
🔶 আবেদন প্রক্রিয়া
অনলাইন আবেদনর শেষ সময়: ১০ নভেম্বর ২০২৫, রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত
আবেদন ফি: ২০০ টাকা (রকেট বা মোবাইল ব্যাংকিং মাধ্যমে “Bill Pay” অপশন ব্যবহার করে জমা দিতে হবে)
Payment Verify সম্পন্ন করার পর প্রার্থী Tracking Page থেকে আবেদন নিশ্চিত করতে পারবেন।
প্রার্থীদের আবেদন জমা দেওয়ার সময় নিজস্ব CV ID ব্যবহার করতে হবে। যারা পূর্বে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে CV তৈরি করেছেন, তারা সেটিই ব্যবহার করবেন। নতুন প্রার্থীদের প্রথমে একটি CV ID তৈরি করে অনলাইনে আবেদন করতে হবে।
🔶 প্রয়োজনীয় নথি ও শর্ত
আবেদনপত্রের সঙ্গে ছবি (৬০০x৬০০ পিক্সেল, সর্বোচ্চ ১০০KB) এবং স্বাক্ষর (৩০০x৮০ পিক্সেল, সর্বোচ্চ ৬০KB) আপলোড করতে হবে।
অপরিষ্কার বা ইনফরমাল ছবি গ্রহণযোগ্য নয়।
পরীক্ষার তারিখ ও কেন্দ্র পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে জানানো হবে।
আবেদনের শেষ সময়ের পর কোন আবেদন গৃহীত হবে না।
🔶 বিশেষ নির্দেশনা
বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, প্রার্থীদের নির্বাচনী প্রক্রিয়া সম্পূর্ণ মেধাভিত্তিক হবে। লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে সফল প্রার্থীরা নিয়োগ পাবেন সংশ্লিষ্ট ব্যাংকে।
এছাড়া ব্যাংকার্স সিলেকশন কমিটি সতর্ক করেছে—কোনো ধরনের তদবির বা ঘুষের প্রলোভন গ্রহণযোগ্য নয়, এমন কার্যকলাপে জড়িত প্রার্থীকে অযোগ্য ঘোষণা করা হবে।
আবেদনের লিংক: এখানে ক্লিক করুন। শেষ তারিখ: ১০ নভেম্বর ২০২৫