অষ্টম শ্রেণীর জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫ ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা কর্তৃক ২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী ১০ অক্টোবর ২০২৫ থেকে ১৯ অক্টোবর ২০২৫ তারিখের মধ্যে অনলাইনে ফরম পূরণের কার্যক্রম সম্পন্ন করতে হবে।বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, শিক্ষার্থীদের সম্ভাব্য তালিকা (Probable List) ২১ সেপ্টেম্বর থেকে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে (www.dhakaeducationboard.gov.bd) দেখা যাবে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে OEMs/eFF সিস্টেমে EIIN ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করে শিক্ষার্থীদের তথ্য যাচাই করে ফরম পূরণের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

ফরম পূরণের ধাপসমূহ

১. শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান Probable List থেকে তথ্য যাচাই করে প্রিন্ট করে শিক্ষার্থীদের নির্বাচন করবেন।

২. শিক্ষার্থীদের নাম নিশ্চিত করার পর Temporary List প্রিন্ট করে ব্যাংক চালানের মাধ্যমে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে।

৩. নির্ধারিত ব্যাংক (সোনালী ব্যাংক) থেকে ফি জমা দেওয়ার পর Pay Slip সংগ্রহ করে Final Submit করতে হবে।

৪. ফাইনাল সাবমিটের পরই ফরম পূরণ সম্পূর্ণ হবে এবং পরে কোনো তথ্য পরিবর্তন করা যাবে না।

৫. প্রতিটি প্রতিষ্ঠানের প্রধানকে চূড়ান্ত প্রার্থীর তালিকা (Final Candidate List) প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে।

ফি সংক্রান্ত তথ্য

প্রতি পরীক্ষার্থীর ফি: ৮০০ টাকা কেন্দ্র ফি: ২০০ টাকা (কেন্দ্র নির্ধারণের পর সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানকে প্রদান করতে হবে)

গুরুত্বপূর্ণ তারিখ

ফি জমা দানের শেষ তারিখ: ১৯ অক্টোবর ২০২৫অনলাইনে ফরম পূরণ (eFF): ১০ অক্টোবর থেকে ১৯ অক্টোবর ২০২৫ পর্যন্ত

পরীক্ষার বিষয়

পরীক্ষা পাঁচটি বিষয়ে অনুষ্ঠিত হবে—

১. বাংলা (১০১) – পূর্ণমান ১০০

২. ইংরেজি (১০৭) – পূর্ণমান ১০০

৩. গণিত (১০৯) – পূর্ণমান ১০০

৪. বিজ্ঞান (১২৭) – পূর্ণমান ৫০

৫. বাংলাদেশ ও বিশ্বপরিচয় (১৫০) – পূর্ণমান ৫০

পরীক্ষা পদ্ধতি

বাংলা ও ইংরেজি উভয় বিষয়ের পরীক্ষা বাধ্যতামূলক। কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ইংরেজি ভার্সনের শিক্ষার্থীরাও একই পদ্ধতিতে অংশগ্রহণ করবে। পরীক্ষার সময়সূচি ও বিস্তারিত নির্দেশনা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব

কোনো প্রতিষ্ঠান যেন তালিকাভুক্ত শিক্ষার্থীদের বাদ না দেয়, সেজন্য প্রধান শিক্ষককে যথাযথভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, প্রতিটি স্কুল/মাদ্রাসা/শিক্ষা প্রতিষ্ঠানের রেজিস্ট্রিকৃত শিক্ষার্থীদের মাধ্যমে এই ফরম পূরণের কার্যক্রম সম্পন্ন করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *