ঢাকার সেক্টর-১১, উত্তরা অবস্থিত রাজধানীর অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান মাইলস্টোন কলেজ সম্প্রতি শিক্ষক ও প্রশাসনিক বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির EIIN: 108572 নম্বরসহ প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যোগ্য ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী নিয়োগের পদসমূহ
১. পরিচালক (শিক্ষা):
বেতন স্কেল: ৪০,০০০/- (গ্রেড-৬) ও কলেজের নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা।
যোগ্যতা: যে কোনো বিষয়ে অনার্স ও মাস্টার্স ডিগ্রি এবং ন্যূনতম ১০ বছরের শিক্ষকতা ও প্রশাসনিক কাজের অভিজ্ঞতা।
২. প্রভাষক (বাংলা, ইংরেজি, গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ইসলাম শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান এবং পরিসংখ্যান):
বেতন স্কেল: ২২,০০০/- (গ্রেড-৯)।যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে অনার্স ও মাস্টার্স ডিগ্রি। শিক্ষাজীবনে অন্তত দুইটি প্রথম শ্রেণি বা সমমানের CGPA প্রয়োজন। অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার।
৩. সিনিয়র শিক্ষক (বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, জীববিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ইসলাম শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান ও শারীরিক শিক্ষা):
বেতন স্কেল: ১৮,০০০/- (গ্রেড-১০)।যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে অনার্সসহ বিএড/বিএসসি এড। অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার।
৪. লাইব্রেরিয়ান:বেতন স্কেল: ২২,০০০/- (গ্রেড-৯)।যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে অনার্স ডিগ্রি এবং ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা।
৫. হোস্টেল সুপার/সহকারী হোস্টেল সুপার:বেতন: সর্বনিম্ন ২০,০০০/- (থাকা ও খাওয়া ফ্রি)।যোগ্যতা: এইচএসসি/ডিগ্রি এবং আবাসিক প্রতিষ্ঠানে ২ বছরের অভিজ্ঞতা।
৬. সিকিউরিটি গার্ড:বেতন: সর্বনিম্ন ১৪,০০০/- (থাকা ফ্রি)।যোগ্যতা: অষ্টম শ্রেণি পাশ এবং উচ্চতা ন্যূনতম ৫ ফুট ৩ ইঞ্চি।
আবেদন পদ্ধতি
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগ্রহী প্রার্থীদের পূর্ণ জীবনবৃত্তান্ত, তিন কপি ছবি ও প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করতে হবে। আবেদনপত্র ডাকযোগে বা সরাসরি কলেজ অফিসে জমা দেওয়া যাবে। প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে নির্বাচন করা হবে।
বিশেষ নির্দেশনা
NTRCA উত্তীর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।আবেদন জমা দেওয়ার শেষ তারিখ আগামী ২০ অক্টোবর ২০২৫।
যোগাযোগ: ০১৭১৪-০৬৮৮৮৮, ০১৯৭৯-৯৮৪৮৯২, ০১৩১৩-২০৬৭২১।ইমেইল: milestonecollege1056@gmail.com
রাজধানীর অন্যতম সুপরিচিত এই প্রতিষ্ঠান মাইলস্টোন কলেজ দীর্ঘদিন ধরে মানসম্মত শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। নতুন করে শিক্ষক ও কর্মকর্তা নিয়োগের মাধ্যমে প্রতিষ্ঠানটি আরও সমৃদ্ধ হবে বলে আশা করা হচ্ছে।