ভোলা সদর উপজেলার ২নং ইলিশা ইউনিয়নের পাকার মাথায় মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন।

ভোলা সদর উপজেলার ২নং ইলিশা ইউনিয়নের পাকার মাথায় মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:

ভোলা সদর উপজেলার ২নং ইলিশা ইউনিয়নের পাকার মাথা এলাকায় মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে পাকার মাথা বাজার এলাকায় এ মানববন্ধনে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, “মাদক একটি সামাজিক ব্যাধি, যা আমাদের যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ২নং ইলিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী -কামাল হোসেন-, তিনি বলেন—মাদকমুক্ত সমাজ গড়তে প্রশাসনের পাশাপাশি জনগণকেও সচেতন হতে হবে। আমি নির্বাচিত হলে ইলিশা ইউনিয়নকে মাদকমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তুলব।”

এ সময় আরও বক্তব্য রাখেন স্থানীয় সমাজসেবক, ব্যবসায়ী ও শিক্ষকবৃন্দ। বক্তারা প্রশাসনের প্রতি আহ্বান জানান, যাতে মাদক বিক্রেতা ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়।

মানববন্ধনে এলাকার শতাধিক মানুষ অংশ নেয়। শেষে উপস্থিত সবাই মাদকবিরোধী শপথ গ্রহণ করেন এবং এলাকায় সামাজিক সচেতনতা বাড়াতে ধারাবাহিকভাবে এ ধরনের কর্মসূচি চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *